
অনলাইন ডেস্ক:
শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে এই হাসপাতালে নেওয়া হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।
২০১৯ সালের ৩রা মার্চ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার