বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মিঠাপুকুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে বিএনপি।

আজ মঙলবার ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরে ডিসির মোড় সংলগ্ন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানী। বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান, রংপুর জেলা বিএনপির সদস্য মোতাহারুল নিক্সন, বিএনপি নেতা হাবিবুর রহমান টিটুল, শামিমুল ইসলাম, হানিফ সর্দার প্রমুখ।

বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বিরোধী পক্ষকে দমন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এসব হয়রানীমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে জাতীয় নির্বান দিতে হবে। অন্যথায়, মিঠাপুকুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটানো হবে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply