
অনলাইন ডেস্ক:
এই সরকারের উন্নয়ন যারা দেখে না, তারা আসলে চোখ থাকতে অন্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বলেন, তাদের চোখে ছানি পড়েছে। এদের দ্রুত চোখের চিকিৎসা করা দরকার।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্য জোট ‘উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভাটির আয়োজন করে।
হানিফ বলেন, ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না। এ দেশে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশের মধ্যে বিভেদ না থাকলে শেখ হাসিনা নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা আসলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপির নিজের বলতে কিছু নেই। এজন্যই ক্ষমতায় আসতে সবসময় ষড়যন্ত্রের পথ খোঁজে। সূত্র: ডেইলী বাংলদেশ
এম২৪নিউজ/আখতার