রংপুরের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মজিবর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রামানিক আর নেই।

শুক্রবার (২৪সেপ্টেম্বর) সন্ধায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজে জানাজা শনিবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১টায় মেডিক্যাল ক্যাম্পাস পূর্বগেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। গঙ্গাচড়া উপজেলা মাঠে বাদ জোহর মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর গ্রামের বাড়ি উপজেলার চ্যাংমারিতে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এম২৪নিউজ/আখতার