
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোফফার মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় এ ঘটনা ঘটে। নিহত গোফফার মিয়া ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় গোফফার মিয়া তার নিজের পুকুরে লাগানো মাছের খামারে ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী ও বাড়ির লোকজন পুকুর থেকে ওই ব্যবাসায়ীর মরদেহ উদ্ধার করে।
ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার