মিঠাপুকুরে নিখোঁজ কিনা মিয়ার ৬ মাসেও সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মেহেরুল মিয়ার প্রতিবন্ধী ছেলে  কিনা মিয়া (২৩) গত ১ এপ্রিল নিখোঁজ হয়। ওইদিন দুপুরের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

কিনা মিয়া কিছুটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট, সে অস্পষ্টভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট।

আরো পড়ুন: মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

সে নিখোঁজ হওয়ার পর তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ১৯ এপ্রিল মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি করেন বাবা মেহেরুল মিয়া।

আরো পড়ুন: রংপুরের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মজিবর রহমান আর নেই

দীর্ঘ ৬ মাসেও ছেলের সন্ধান না পেয়ে বাবা-মাসহ পরিবারের সবাই দারুণভাবে চিন্তিত এবং উদ্বিগ্ন! কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির খোঁজ পেলে ০১৭৫৫৪৪১৫১৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার বাবা মেহেরুল ইসলাম।

এম২৪নিউজ/আখতার