
নিউজ ডেস্ক:
বিএনপির হরতাল কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকার পর এ ঘোষণা দেন হানিফ।
হানিফ বলেন, ব্যর্থতা ঢাকতেই অগণতান্ত্রিক হরতাল আহ্বান করেছে বিএনপি। নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে হরতাল ডেকেছে তারা। তবে জনবিরোধী যে কোনো কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে আওয়ামী লীগ।
শনিবার রাতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।