
নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেফতার হয়। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : পুলিশ নিয়ে স্ট্যাটাস, আবরারের ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট গায়েব
আলোচিত এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হওয়া সত্ত্বেও হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের তালিকায় অমিত সাহার নাম না থাকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হলো। আবরারকে যে কক্ষে পিটিয়ে হত্যা করা হয় সেই ২০১১ কক্ষে থাকতেন অমিত সাহা।
সূত্র: ইত্তেফাক অনলাইন।