বেরোবিতে খোলা আকাশের নিচে ক্লাস

নিউজ ডেস্ক:

শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ তিন দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে খোলা আকাশের নিচে প্রতিবাদী ক্লাস হয়েছে। 

রোববার (২২ আগস্ট) দুপুরে প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্লাস হয়। এসময় বিশেষ ব্যবস্থায় সব শিক্ষার্থীকে টিকা দেওয়ারও দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এ ক্লাসে পাঠদান করেন।

ক্লাসে টিকা নিয়ে দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সব ধরনের বেতন-ফি মওকুফ করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসদ রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেরোবি সভাপতি রিনা মুরমু, সাংগঠনিক সম্পাদক বিপুল মহন্ত।

এই ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply