বেরোবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৩১৮ শিক্ষার্থীকে বঙ্গবন্ধু মেধাবৃত্তি প্রদান

রংপুর অফিস:

রংপুরের বেগম রোকেয়াবিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয়শিশু দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে ভাইচ-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূল কর্মসূচি শুরু করেন।

জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বেরোবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রশাসনিক ভবন সংলগ্নমাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইসচ্যান্সেলর এবং ট্রেজারার।

এসময় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্নঅনুষদ, বিভাগ, আবাসিকহল, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিংইনস্টিটিউট, দপ্তরসমূহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকসমিতি, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে বেরোবি ২১ বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় বিভিন্ন সেমিস্টারের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী উত্তীর্ণ ৩১৮ শিক্ষার্থীকে মোট ২৩ লাখ ৫৪ হাজার টাকার বঙ্গবন্ধু মেধা বৃত্তি প্রদান করা হবে।

বুধবার দুপুরে বেরোবি ভাইস-চ্যান্সেলরের নির্দেশে বঙ্গবন্ধু মেধা বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয়শিশু দিবস-২০২১ উপলক্ষে বেলা ১২টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রোÑভাইসচ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেরোবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিওএবংবিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃহাসিবুর রশীদ।

বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্ব সভায় একটি উন্নয়ন শীল, মর্যাদা বান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তমজন্মবার্ষিকী এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের দ্বারপ্রান্তে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন œসত্তায় পরিণত হয়েছে।

তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক এবং বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তার।

এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ জোহর কেন্দ্রিয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply