
নিউজ ডেস্ক:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। বেরোবির স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণের সম্ভাব্যতা যাচাই কমিটির তৃতীয় সভায় এ সুপারিশ প্রদান করা হয়।
অনলাইনে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা কমিটির আহ্বায়ক হিসেবে সভাপতিত্ব করেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
:এম২৪নিউজ/আখতার