বেরোবি লোকপ্রশাসন বিভাগের প্রধান আসাদুজ্জামান মন্ডল

নিউজ ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ ।

বুধবার (৩০জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ধারা ২৮(২) অনুযায়ী বিভাগটির বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হয়।

আসাদুজ্জামান মন্ডল আসাদ লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে যোগদান করায় এ আদেশটি ৩০ জুন ২০২১ তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply