বেরোবি শিক্ষক আক্তারুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুল ইসলাম মারা গেছেন। আজ শুক্রবার ঈদের দিন দুপুরে শ্বাসকষ্টজনিত কারণে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বিষয়টি নিশ্চিত করে তার বাবা তৌফিকুল ইসলাম বলেন, গতকাল তরমুজ খেয়ে হঠাৎ পেটের সমস্যা দেখা দিলে ডাক্তার দেখিয়ে তিনি ওষুধ খেয়ে একটু সুস্থ হন। এরপর আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে আবার অসুস্থ বোধ করেন। এরপর হঠাৎ অসুস্থতা বেড়ে যায় এবং শ্বাসকষ্ট অনুভব করলে মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করতেই নিজ বাড়িতে মারা যান। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা ভেলাতৈড় গ্রামে। মৃত্যুকালে স্ত্রী ও দুইটি ছোট সন্তান (একটি ছেলে একটি মেয়ে) । এছাড়াও তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ মাগরিব পীরগঞ্জ ভেলাতৈড় জামতলী স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় গোরস্থান যৈদ্দপীরে দাফন কাজ সম্পন্ন হবে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এই প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকের অকাল মৃত্যু হলো। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে ব্যথিত। এসময় তিনি শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply