রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তির:

অবিলম্বে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৪ দফা দাবি মেনে নেওয়া, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ ফ্রেব্রুয়ারী) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ জাতীয় সংগ্রাম কমিটি, রংপুর এর আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, করোনার সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার ফলে সকল স্তরের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে।অন্যান্য ক্ষেত্রে অনলাইন সহ বিভিন্নভাবে কিছু ক্লাস করানোর চেষ্টা করা হলেও পলিটেকনিক ইনস্টিটিউটগুলো বরাবরের মত উপেক্ষিতই থেকেছে।

বক্তারা আরো বলেন, প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা যখন সমাধান হিসেবে সেশনজট নিরসন, বেতন-ফি মওকুফ, শর্ট সিলেবাসে পরিক্ষা নেওয়া ও ডুয়েটসহ সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা বাড়ানো, এই ৪দফা দাবি নিয়ে আন্দোলন করছে তখন তাদের উপর রাষ্ট্রীয় বাহিনীর নিপীড়ন নেমে এসেছে। শাহবাগে অবস্থানরত ছাত্রদের উপর হামলা,লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনা ঘটেছে।

বক্তারা বলেন, হামলা-মামলা দিয়ে ছাত্র আন্দোলন কখনো বন্ধ করা যায় না।ফলে আন্দোলন দমনের পথে না হেটে পলিটেকনিক ছাত্রদের সমস্যার সমাধানের দিকে মনোযোগ দিন। কারিগরি শিক্ষা নিয়ে সরকার অনেক গাল ভরা বুলি মাঝে-মাঝে শোনালেও প্রকৃত অর্থে পর্যাপ্ত আয়োজনের কোন উদ্দোগ দেখা যায় না। ডুয়েট ছাড়াও সরকারি উদ্দোগে সকল বিভাগে বিএসসি প্রতিষ্ঠান নির্মানসহ বিভিন্ন সংকট সমাধানের কোন কার্যকর পদক্ষেপ নেই।

সমাবেশে পলিটেকনিক শিক্ষার্থী সৌরভ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ জাতীয় সংগ্রাম কমিটি, রংপুর রাজশাহী বিভাগের আহবায়ক প্রহলাদ রায়, আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী শম্ভু রাম বর্মন, শাকিল আহমেদ, আহসান হাবিব প্রমূখ। শিক্ষার্থীদের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর সাধারন সম্পাদক মৌসুমী আক্তার মৌ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের সংগঠক আরিফ।

বক্তরা অবিলম্বে পলিটেকনিক শিক্ষার্থীদের সকল সংকট সমাধান ও ছাত্র নেতাদের হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের ৪ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply