রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দেড় বছরের অধিক সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সৃষ্ট সেশনজট নিরসনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি (২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটি ব্যতীত) বাতিল করা হয়েছে। এই বছর শীতকালীন ছুটিতেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড যথারীতি চলবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা

একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে ১৯ থেকে ২৮ ডিসেম্বরের অফিস ছুটিও (বড়দিনের ছুটি ব্যতীত)  বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply