অপারেশন ডেভিল হান্ট: বিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু গ্রেফতার

হিলি প্রতিনিধি:

অপারেশন ডেভিল হান্ট অভিযানে দিনাজপুরের বিরামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) আনুমানিক রাত দেড়টার দিকে তাকে বিরামপুর পৌরশহরের পূর্ব জগন্নাথপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খায়রুল আলম রাজু বিরামপুর পূর্ব জগন্নাথপুর এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত ফসি উদ্দিন আহম্মেদের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিতকরে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, বিএনপির কর্মী রশিদুল ইসলামকে হত্যার অভিযোগে গত বছরের ২৫ অক্টোবর থানায় দায়ের করা একটি হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

খায়রুল আলম রাজুকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply