আটক হলেন হেলেনা জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক:

এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

এর আগে, রাত ৮টার দিকে গুলশান-২ এলাকায় ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে অভিযান শুরু করে র‌্যাব-২ এর একটি দল। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

অভিযানের শুরুতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এসব মাদক এলো সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র‍্যাব সদরদফতরে নেয়া হবে।

সম্প্রতি ফেসবুকে নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর। সংগঠনটির ব্যানারে জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply