আরো একজনের করোনা সনাক্ত, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১

নিউজ ডেস্ক:

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা এক ইতালি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার সকালে জেলার সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার দেশে নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০ জনে। গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় সে সংখ্যা এখন ১১ জনে দাঁড়িয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।