আরো ২৮ দিনের রিমান্ডে সাহেদ

অনলাইন ডেস্ক:

রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে প্রতারণা ও আত্মসাতের চার মামলায় মোট ২৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

এর আগে ১০ দিনের রিমান্ড শেষে সকালে চার মামলায় মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সাহেদকে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজত খানায়।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু জানান, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার চার মামলার প্রতিটিতে সাহেদকে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিলো।

উল্লেখ্য, ৬ জুলাই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি টিম উত্তরা রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে করোনার ভুয়া সনদ প্রদান ও হাসপাতালে চিকিৎসায় প্রতারণার বিষয়টি শনাক্ত করে।

এ ঘটনার পর সাহেদ পালিয়ে যান। ১৭ জুলাই সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিন তাকে ঢাকায় এনে উত্তরার তার বাসায় অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করে।তে

সূত্র:  ইত্তেফাক অনলাইন।