
অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ধর্ম অবমাননা ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে সুগন্ধা বিচ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ইকবাল হোসেন সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তিনি কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল কিনা তা যাচাই-বাছাই করছে পুলিশ। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার