করোনায় ঝরলো আরো এক পুলিশ সদস্যের প্রাণ

অনলাইন ডেস্ক:

করোনা যুদ্ধে প্রাণ হারালেন আরো এক পুলিশ সদস্য এএসআই রঘুনাথ রায় (৪৮)। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় প্রাণ দিলেন ছয় পুলিশ সদস্য।

জানা যায়, করোনায় প্রাণ হারানো রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সূত্র: ইত্তেফাক অনলাইন।