করোনায় মারা গেলেন বিএসএমএমইউ অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। তার বয়স হয়েছিলো৫৬ বছর। 

ডা. মুহাম্মদ হোসেনের গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তার মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শোক প্রকাশ করেছেন।

ডা. মুহাম্মদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা ও শিক্ষকতা জীবনে গবেষণাধর্মী ও জ্ঞানলব্ধ কমপক্ষে ১৯টি প্রকাশনা রয়েছে। ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার