কার্টুন দেখতে চাওয়ায় মেয়েকে গলা টিপে হত্যা করেন বাবা

নিউজ ডেস্ক:

কার্টুন দেখার জন্য বারবার মোবাইল ফোন চাওয়ায় খেপে গিয়ে আট বছরের সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ।

শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় দোষ স্বীকার করে আগের দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের বাবা নুর মোহাম্মদ। নিহত নুপুর (৮) নীলফামারীর সৈয়দপুরের রসুলপুর রেল কোয়ার্টারের বসবাসকারী নুর মোহাম্মদের মেয়ে।

পিবিআই জানায়, নীলফামারীর সৈয়দপুরের রসুলপুর রেল কোয়ার্টারে ৫/৬ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করতেন নুর মোহাম্মদ। ২০২০ সালের ৩ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজ শেষে স্ত্রী এবং দুই সন্তান নুপুর (৮) ও আবু সোহানসহ (৭) বাড়িতে টিভি দেখছিলেন নুর মোহাম্মদ। এক পর্যায়ে বড় মেয়ে নুপুর কার্টুন দেখতে বাবার মোবাইলটি বারবার চাইলে না দেওয়ায় বাবাকে গালি দেয় সে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়ের গলা চেপে ধরে নুর মোহাম্মদ। এক পর্যায়ে নুপুর মৃত্যুর মুখে ঢলে পড়ে।

ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য নুপুরের লেহেঙ্গার ওড়না দিয়ে কাপড় শুকানোর রশিতে মরদেহ ঝুলিয়ে রাখেন তিনি। এ ঘটনায় ওইদিন সৈয়দপুর থানা পুলিশ অপমৃত্যু মামলা দায়ের করে ও লাশেরময়না তদন্ত করা হয়। ঘটনাটি তদন্তের জন্য দেয়া হয় রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের আটক করা হয় নুর মোহাম্মদকে। এক পর্যায়ে তিনি মেয়ে নুপুরকে হত্যার ঘটনা স্বীকার করে। এরপর তাকে নীলফামারীর সৈয়দপুর আমলি আদালত-২ এর বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। আটক নুর মোহাম্মদ এখন নীলফামারী জেলা কারাগারে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply