
অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারীতে গাঁজাসহ আব্দুল কাইয়ুম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানার পুলিশ। শনিবার ভোরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামের নিজ বাসা থেকে তাকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত কাইয়ুম রৌমারী উপজেলার বন্দবেড় গ্রামের মৃত জমসের আলী মন্ডলের ছেলে।
রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্রামে অভিযান চালায় রৌমারী থানা পুলিশ।
এ সময় বাড়ি থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী কাইয়ুমকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার