কেরানীগঞ্জের নূরু মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

অনলাইন ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জের নূরু মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা মো. রায়হান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, কেরানীগঞ্জের নূরু মার্কেটে আগুন লেগেছে। রাত ১১টার দিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply