
অনলাইন ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে একদিনে আরো ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪ জনে। এছাড়া এ পর্যন্ত উপজেলটিতে মারা গেছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
শনিবার রাতে কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে তেঘরিয়া ইউপিতে নয়জন, সাজেদা হাসপাতালের চিকিৎসকসহ সাতজন স্টাফ, জিনজিরা মডেল থানার চারজন, এছাড়া রোহিতপুর ইউপির সাহপুরে একজন, আগানগর ইউপির ইস্পাহানী এলাকায় একজন মহিলা ও দুজন শিশু রয়েছে।
আক্রান্ত এসব শিশুর বয়স নয় ও চার বছর। জিনজিরা ইউপির মডেল টাউনে একজন পুরুষ, হাউলী এলাকায় একজন পুরুষ ও একজন নারী, তেঘরিয়া ২ নম্বর ওয়ার্ডে একজন পুরুষ রয়েছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।