কয়েক দশক থাকবে করোনার প্রভাব : ডাব্লিউএইচও

অনলাইন ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রকোপ কয়েক দশক থাকবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাব্লিউএইচও বলছে, সব মিলিয়ে আগামী আরো কয়েক দশক করোনার বিভিন্ন নেতিবাচক প্রভাব অনুভূত হবে।

শুক্রবার জরুরি কমিটির এক বৈঠকে ডাব্লিউএইচও’র (হু) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, আগামী কয়েক দশক ধরে চলতে পারে করোনা মহামারির প্রভাব। -খবর আল জাজিরার।

হু মহাপরিচালক বলেন, করোনা মহামারি একেক দেশে একেক রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। আক্রান্ত অনেক দেশেই পুনরায় এর প্রকোপ বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনো এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণায় অনেক কিছুই জানা গেছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর মেলেনি।

সুত্র: ডেইলী বাংলাদেশ।