
নিউজ ডেস্ক:
গাইবান্ধার ফুলছড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফুলছড়ি উপজেলার চন্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা ২০০৬ সাল থেকে আল্লাহর দলের গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম চালাচ্ছিলেন। তারা গোপন বৈঠকে অংশ নেয়া ও সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।