গাইবান্ধায় বজ্রপাতে ২ গৃহবধূর মৃত্যু, আহত ৪

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ নারী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সুন্দরগঞ্জ উপজেলার বলরাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, বলরাম গ্রামের বরীন্দ্রনাথ চন্দ্রের স্ত্রী কবিতা রাণী (৪০) ও আকালু চন্দ্রের স্ত্রী বিষুবালা (৪৫)।

আহতরা হলেন, মালেকা বেগম (৪৩), মমতা বেগম (৩৮), ভারতী রাণী (৫২) ও শোভা রাণী (৫৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বলরাম গ্রামের ওই ৬ নারী একটি ফসলি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কবিতা রাণী ও  চিকিৎসাধীন অবস্থায় বিষুবালা মারা যায়। অপর ৪ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।

এম২৪নিউজ/আখতার