গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক:

হবিগঞ্জের বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার মরুরা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে বাসের হেলপার আবু সাঈদ, একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম ও শ্রীমঙ্গল এলাকার কৃষ্ণপদ দেব নাথের স্ত্রী দিতা দেব নাথ। 

বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শ্রীমঙ্গল থেকে একটি বাস হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। কামাইছড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হেলপারসহ তিন যাত্রী নিহত হন।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।