
অনলাইন ডেস্ক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) জুলাই পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সঙ্গে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন।
তিনি সন্ধ্যা ৭টার দিকে জানান, এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে এনসিপি নেতাকর্মীরা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানিয়েছেন, তারা বিকাল ৫টা পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। তথ্যসূত্র: এখন
এম২৪নিউজ/আখতার