ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

হোলি উৎসবের একদিনের ছুটি শেষে দিনাজপুরর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আজ রবিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় শনিবার এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। একদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply