
নিউজ ডেস্ক:
বাড়ির পাশের সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ছেলে আল-আমিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। আর ছেলের এমন বিপদ দেখে ছুটে আসেন গর্ভধারিণী মা জোসনা বেগম। তবে তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। বরং নিজেও মৃত্যুর কোলে পড়ে যান।
বুধবার বিকেলে যশোরের কেশবপুরের হাসানপুর ইউপির টিটাবাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা আব্দুল আলিমের স্ত্রী ও তার ছেলে।
কেশবপুর থানার ওসি মোহম্মদ আবু সাঈদ জানান, ছেলেকে তারে জড়িয়ে থাকতে দেখে মা ঘটনাস্থলে ছুটে আসেন। তখন বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই দুইজনই মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।