ট্রাকচাপায় ঝরলো সিএনজির দুই যাত্রীর প্রাণ, আহত ৩

নিউজ ডেস্ক:

যশোরে ট্রাকচাপায় ঝরলো সিএনজির দুই যাত্রীর প্রাণ। আহত হয়েছেন চালকসহ তিন যাত্রী। শনিবার সকাল ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি শানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার সকালে একটি যাত্রীবাহী সিএনজি (থ্রি হুইলার) যশোর থেকে সাতমাইলের দিকে যাচ্ছিল। সিএনজিটি চুড়ামনকাঠির শানতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। তবে আহত তিন জনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।