ট্রেনে আগুনে জড়িতদের নাম পেয়েছি: ডিবি প্রধান

অনলাইন ডেস্ক:

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীসহ ডিবি পুলিশ কাজ করছে। অনেকের নাম পেয়েছি, আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, যেকোনো ঘটনা ঘটার পর ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতা ও দুর্বৃত্তায়নের কারণে শিশুসহ চারটি তাজা প্রাণ যায়। যারা এ কাজটি করেছে তারা ২৮ তারিখের পর থেকেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই এই কাজটি করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি।

সবার প্রতি অনুরোধ জানিয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, যারা নাশকতা করতে চায় তাদের নাম-নম্বর নিয়ে আমাদেরকে জানাবেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো।

গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে মারা যান নারী-শিশুসহ চারজন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply