ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদোসুকা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ওই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, দুওসুও ইউনিয়নের সুপারিপাড়া গ্রামের ওয়াহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম ও বালিয়াডাঙ্গীর বালাপুর গ্রামের সোলেমান আলী ছেলে থ্রি হুইলার চালক শহিদুল ইসলাম। তাৎক্ষনিক একজনের পরিচয় জানা যায়নি।

বালিয়াডাঙ্গি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল ট্রাকটি। অপরদিকে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসছিল থ্রি হুইলারটি। পথে কালমেঘ কাদোসুকা এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইটি যানবাহনই দুড়মেমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সুত্র: ইত্তেফাক অনলাইন।