ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের ৭ সদস্যসহ ৪২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় র‌্যাব-১০ এর সাত জন সদস্য, দুইজন স্বাস্থ্যকর্মী ও একজন ইউপি সদস্য দম্পতিসহ নতুন করে ৪২ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিদ দেব নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, র‌্যাব-১০ এর ৭ জন সদস্যসহ নতুন করে ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে বাস্তা এলাকায় ৬৬ বছরের এক বৃদ্ধা নারী যিনি ইতিমধ্যে মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন সাতজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

তিনি আরো জানান, আক্রান্তের হোম কোয়ারেন্টাইন ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র: ইত্তেফাক অনলাইন।