ঢাকার প্রবেশ পথ বন্ধ, বাবুবাজার ও পোস্তগোলা ব্রিজে ব্যারিকেড

নিউজ ডেস্ক:

দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং লোকজন লকডাউন না মানায় রবিবার ঢাকার প্রবেশ পথ বাবুবাজার ও ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ও দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো শাহ জামান জানান, তারা নিজ নিজ এলাকায় পুলিশর টহল টিম জোরধার করেছে। তবে জরুরি সেবা, এ্যাম্বুলেন্স, গণমাধ্যম ও খাদ্যবাহি যান চলাচল আব্যাহত রয়েছে। লকডাউন বাস্তবায়নে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও নৌ-পুলিশের সদস্যরা টহল জোরধার করেছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।