ঢামেকের করোনা ইউনিটে ফারইস্ট ইউনিভার্সিটির ভিসিসহ ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এর আগে গতি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মারা গিয়েছিল ৩৯ জন। এ নিয়ে ঢামেক ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চতুর্থ শ্রেণীর নারী কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মারা যান। এ ছাড়াও পল্লবী থেকে ভর্তি হওয়া ৬৫ বছর বয়সের এক বৃদ্ধা বুধবার সন্ধ্যায় মারা যান। বুধবার সকালে কামরাঙ্গীর চরের চরের ৭০ বছরের এক বৃদ্ধ করোনা ইউনিটে মারা যান।

সূত্র: ইত্তেফাক অনলাইন।