দিনাজপুরের হাকিমপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

হিলি, হাকিমপুর (দিনাজপুর) থেকে হাসান আলী:

দিনাজপুরের হাকিমপুর থানায় সর্বস্থরের জনগণ ও রাজনৈতিক নেতাদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর থানা আয়োজনে বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর থানা প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ সুজন মিঞা সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সর্বস্থরের জনগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা এলাকার সার্বিক বিষয় গুলো তুলে ধরেন। এবং আওয়ামীলীগের সরকারের আমলে জামাত ও বিএনপির নেতাকর্মীদের উপরে যে নির্যাতন করা হয়েছে। সেই বিষয় গুলো তুলে ধরেন দুঃখ প্রকাশ করেন সবাই। এবং দ্রুত্ব ছাত্রলীগ সহ আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন। 

দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন , আপনারা  নিশ্চিতে থাকেন যারা আপনাদেন অশান্তি সৃষ্টি করে।তাদের দ্রুত আইনের অওতায় আনা হরে। এবং হাকিমপুরের মাদকের যে ব্যবসা আগামী ৬ মাসের মধ্যে মাদক মুক্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, তদন্ত ইনচার্জ জাহাঙ্গীর আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হেসেন শিল্পী, উপজেলা জামাতেন আমির আমিনুল ইসলাম সহ অনেকে।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আগে দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন কে ফুল দিয়ে বরণ করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply