দিনাজপুরে ৪৩৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর অফিস:

দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীর ষষ্ঠিতলা ষ্টেশন এলাকায় মাদকদ্রব্য ৪৩৫ গ্রাম হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী মোঃ জীবন (৪২) কে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গ্রেপ্তার করেছে।

মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্টসিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এক প্রেস বার্তায় জানান, কুরিয়ারের মাধ্যমে আমের কার্টুনের ভিতরে আমের আড়ালে বিশেষ কায়দায় মাদ্রকদ্রব্য হেরোইন পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ মে সন্ধায় র‌্যাব-১৩, রংপুর অভিযান চালায়।

আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ষষ্ঠিতলা ষ্টেশন এলাকায় মাদকদ্রব্য ৪৩৫ গ্রাম হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী মোঃ জীবন(৪২), পিতা-মৃত সিরাজ ব্যাপারী, গ্রামঃ-মাতাসাগর আদর্শপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গেপ্তার কৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply