মিঠাপুকুরে গরীব অসহায় নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে গরীব অসহায় দুস্থ্য ৩ হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য এমপি পুত্র রাশেক রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক মিন্টু মিয়া। অনুষ্ঠান শেষে গরীব অসহায় দুস্থ্য মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply