
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার সকালে ওই উপজেলার শান্তির হাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের ডবলমুড়িং এলাকার ওমর ফারুক, কক্সবাজারের চকরিয়ার জাহেদ হোসেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক বিমল বণিক জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের শান্তির হাটে শ্যামলী পরিবহনের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।