নীলফামারীতে যৌথবাহিনীর অভিযানে গাঁজা গাছসহ দেশীয় অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক:

নীলফামারীর কিশোরগঞ্জে দেলোয়ার হোসেন (৪০) নামে এক যুবকের বাড়ির আঙ্গিনা থেকে আনুমানিক ২৫ ফিটের বেশি দুটি গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা করেছে যৌথবাহিনি।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেশবা যুগিপাড়া  গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার নিজ বাড়ির আঙ্গিনায়  গাঁজা চাষ করেছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির আঙ্গিনা থেকে আনুমানিক একটি ১৫ ও অপরটি ১০ ফিটের বেশি দুটি গাজার গাছ উদ্ধার করেন। এসময়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ড্রোন, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেন নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি গাজার গাছ উদ্ধার করা হয়েছে।এসময়ে তার বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র পাওয়া যায়। অভিযানের সময়ে ওই বাড়ির লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply