
স্টাফ রিপোর্টার:
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি গোলাম রব্বানী, মেডিকেল অফিসার ডাঃ মোঃ সুলতানুল আরিফিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাসিন, ছাত্র প্রতিনিধি মোঃ মুনতাসিন বিল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এম২৪নিউজ/আখতার