পলাশবাড়ীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত

নিউজ ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইটবাহী ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী ইসমাইল হোসেন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার বেঙ্গুলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, স্থানীয় একটি ইটভাটা থেকে ইট নিয়ে একটি ট্রাক পলাশবাড়ী উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply