পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ীতে মালবাহী (রডবাহী) একটি ট্রাক রাস্তার পাশে খাঁদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ওই ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।