
রংপুর অফিস:
গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩। যার অনুমানিক বাজার মুল্য প্রায় ১ কোটি টাকা। এ সময় জব্দ করা হয়েছে মাদক কারবারিতে ব্যবহৃত একটি ট্রাক।
বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় রংপুর সদর দফতরে এক প্রেসব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস। আটকরা হলো মোঃ আল-আমিন (২২) ও মোঃ নয়ন (২০)। তারা দু’জনই রাজশাহী জেলার বাসিন্দা।
র্যাব জানায়,গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) কোম্পানীর একটি অভিযানিক দল পলাশবাড়ীর বৈরী হরিণমারী মহাসড়ক এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার অনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা পেশায় চালক ও হেলপার হলেও পরিবহনের আড়ালে মাদকের কারবার করে আসছিল। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বেশ কিছুদিন যাবত মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্তার কথা স্বীকার করেছেন। তারা প্রায়ই রাজশাহী থেকে মাদকদ্রব্য হেরোইন গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হবে।
এম২৪নিউজ/আখতার