পাটগ্রামে ইউএনও’র ওপর হামলা, গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনও’র রাম কৃষ্ণ বর্মণের ওপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার সকালে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে ওই উপজেলার বাউরা ইউপির নবী নগর ও জমগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন পুলিশ।

গ্রেফতাররা হলেন, ওই উপজেলার জমগ্রাম এলাকার আব্দুল করিমের ছেলে আবু তাহের বুলবুল, নবী নগর এলাকার আবুল হোসেনের ছেলে হাবিবুল ইসলাম, ফজলে রহমানের মিরাজ হোসেন, আব্দুল আজিজের ছেলে আজগর আলী, জাবেদ হোসেনের ছেলে রুবেল হোসেন ও শহিদুল ইসলামের ছেলে নুরনবী।

পাটগ্রামের ইউএনও রাম কৃষ্ণ বর্মণ জানান, গত ৭ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাধা ও গাড়ী ভাঙচুর করেন স্থানীয় কয়েক ব্যবসায়ী। এ ব্যাপারে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। 

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ওই উপজেলার বাউরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনও রাম কৃষ্ণ বর্মণের ওপর হামলা করা হয়। এ সময় সরকারি কাজে বাধাসহ ইউএনও’র গাড়ী ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply