
অনলাইন ডেস্ক:
দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০ টার দিকে ইনস্টিটিউট মাঠ সংলগ্ন রেলের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি একাই ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। সর্বশেষ গত রোববার সকালে কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে বাজারে দেখতে পান এলাকাবাসী। এ সময় শারীরিক অসুস্থতার কথা বলে নিজ বাসায় চলে যান তিনি। এরপর গত দুইদিন তাকে দেখতে পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যার পর তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ বাড়িতে ঢুকে খাটের উপর শোয়ানো অর্ধগলিত অবস্থায় তাকে দেখতে পায়।
খবর পেয়ে পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন ছাড়াও ওয়ার্ড কাউন্সিলররা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম২৪নিউজ/আখতার